সিরাজগঞ্জ    বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে ৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ কোডিনযুক্ত ফেনসিডিল রাখার অভিযোগে বকুল মিয়া নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ বুধবার (৪ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ম আদালতের বিচারক লায়লা শারমিন এরায় প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত মোঃ বকুল মিয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কৃষ্ণপুর মরিচা গ্রামের মোনতাজ আলীর ছেলে। 

আদালতে অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামচুজ্জোহা শাহানশাহ এতথ্য নিশ্চিত করে বলেন, রায় ঘোষণার সময় আসামি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। 

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে,  ২০১৯ সালের ১ এপ্রিল সিরাজগঞ্জের হাটিকুমরুল এলাকায় চেকপোস্ট বসিয়ে মাদক বিরোধী অভিযান চালায় হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ। রাত ২টার দিকে দিনাজপুর থেকে নারায়ণগঞ্জগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসে ৪৪ বোতল ভারতীয় নিষিদ্ধ কোডিনযুক্ত ফেনসিডিলসহ বকুল মিয়াকে আটক করে হাইওয়ে পুলিশ।

মামলার স্বাক্ষ্য প্রমাণ শেষে আজ বকুল মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করে আদালত। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x