সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শাহজাদপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

যানজট থেকে পৌরবাসীর পরিত্রাণের লক্ষ্যে শাহজাদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। এসময় ফুটপাত দখল করে ব্যবসা করায় বিভিন্ন সরঞ্জাম জব্দ ও জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর ১২টায় শাহজাদপুর পৌর শহরের পৌর পার্ক থেকে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু হয়। এসময় বেশকিছু ভ্রাম্যমাণ দোকানের চৌকি সহ অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

 এছাড়াও সড়কের উপরে রাখা বেশকিছু মোটরসাইকেল মালিককে জরিমানা ও কিছু মোটরসাইকেলের মালিক না থাকায় সেগুলো জব্দ করে নিয়ে যাওয়া হয়। দ্বারিয়াপুর বাজার, ফলপট্টি, নতুন মাটি ও মণিরামপুর বাজারে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান চলে।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফরিদুল ইসলাম বলেন, পৌর শহরের ফুটপাত দখল করে ব্যবসা করার কারণে বাজারে তীব্র যানজটের সৃষ্টি হয়। ফলে জনসাধারণকে চরম ভোগান্তিতে পরতে হয়।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ইতিপূর্বে অবৈধ দোকানপাট রাস্তা থেকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হয়েছে। যেসকল ব্যবসায়ীরা নির্দেশনা অমান্য করেছেন আজ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের উচ্ছেদ করা হয়েছে। এসময় দণ্ডবিধির ১৮৬০ আইনে ৬ টি মামলায় মোট ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

শাহজাদপুরে ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালতের উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x