বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় জেলা যুবদলের আয়োজনে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের এসএস রোড প্রদক্ষিণ করে বাজার স্টেশন মুক্তির সোপানে গিয়ে শেষ হয়। এসময় র্যালিতে ব্যানার-ফেস্টুন, দলীয় পতাকা ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুবকদের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদসহ আরো অনেকেই।
সমাবেশে প্রধান অতিথি বলেন, যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করছে। বিএনপির গৌরবোজ্জ্বল ইতিহাসে যুবদল সবসময়ই আন্দোলনের সম্মুখসারিতে থেকেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে যুবদলকে আরও ঐক্যবদ্ধ হতে হবে।
এসময় জেলা যুবদল, পৌর যুবদল, থানা যুবদল, ইউনিয়ন যুবদল এবং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
র্যালিতে বিভিন্ন উপজেলা থানা থেকে হাজার হাজার যুবদলের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন দলীয় পতাকা হাতে নিয়ে র্যালিতে অংশগ্রহণ করে স্লোগানে স্লোগানে মুখরিত করে তোলে।
আপনার মতামত লিখুন