বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চৌহালী উপজেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (শনিবার, ১০ অক্টোবর ) সকাল ১১টায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।
চৌহালী উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সভাপতি মো. জাহিদ মোল্লার সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক মো: শামীম মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, সাবেক সহ সভাপতি এড.মো: হামিদুল ইসলাম দুলাল, আনিস সিকদার, শহীদ তালুকদার, যুগ্ম সম্পাদক ঈসমাইল হোসেন জাবিউল্লাহ, ওলামাদলের সভাপতি মাও হজরত আলী, যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন টাইগার, যুবদল সভাপতি মো: আরমান হোসেন হাবিব, সাংগঠনিক সম্পাদক রবিউল বিএসসি, খাষকাউলিয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবলু,খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: আলামীন মোল্যা ও কৃষক দলের সভাপতি আ: কদ্দুস সিকদারসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিরা বলেন, ‘অতীতে বিএনপি যেভাবে ঐক্যবদ্ধ ছিল আগামীতেও সেভাবে ঐক্যবদ্ধ থাকবো । এখনও আমাদের আশেপাশে পতিত স্বৈরাচারের দোসররা রয়েছে। তারা চেষ্টা করেছে বিভিন্নভাবে বিএনপির ঐক্য নষ্ট করে দেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে। কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিচক্ষণতায় কোনো অদৃশ্য শক্তি আমাদের ক্ষতি করতে পারছে না। তাই আগামীর ইউপি, উপজেলা নির্বাচনে আমরা সকল ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে বিএনপির হাতকে শক্তিশালী করবো।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আমিরুল ইসলাম সিকদার এবং উপজেলা জাসাসের সভাপতি মো: রিপন মিয়া প্রমুখ।
আপনার মতামত লিখুন