সিরাজগঞ্জ    বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো আব্দুস সাত্তার ফাউন্ডেশন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪শ জন কৃতী মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে আব্দুস সাত্তার ফাউন্ডেশন। 

আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় শহরের পৌর ভাসানী মিলনায়তনে এই সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. সায়াদুজ্জামান।

আব্দুস সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক হাজী আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মহীদুল হাসান, সিরাজগঞ্জ বনওয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, সালেহা ইসহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইরিন পারভীন।

 অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনার মাধ্যমে উৎসাহিত করতে আব্দুস সাত্তার ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগের প্রশংসা করে বক্তারা বলেন, তাদের ভবিষ্যত জীবন সফল ও সুন্দর করতে এই উদ্যোগ অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন। এসময় বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক ও সুধীজন এই আনন্দঘন মুহূর্তে উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে জিপিএ-৫ প্রাপ্ত ৪শ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো আব্দুস সাত্তার ফাউন্ডেশন

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x