সিরাজগঞ্জ    সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির (DDMC) সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়, সিরাজগঞ্জের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জের জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম। এতে জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনা সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জেলার দুর্যোগ ঝুঁকি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি, ক্ষয়ক্ষতি হ্রাস, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকা সুরক্ষা এবং স্থানীয় পর্যায়ে দুর্যোগ সহনশীলতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জের দুর্যোগপ্রবণ ও দরিদ্র জনগোষ্ঠীর জীবন-জীবিকার উন্নয়নে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (KOICA)-এর অর্থায়নে, Oxfam in Bangladesh-এর সহযোগিতায় এবং মানব মুক্তি সংস্থা (MMS) কর্তৃক বাস্তবায়িত ইডিআরসি প্রকল্পের কার্যক্রম তুলে ধরা হয়।

বর্তমানে প্রকল্পটি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের আওতায় দুর্যোগপ্রবণ জনগোষ্ঠীর জীবন ও জীবিকার উন্নয়ন, আয়বর্ধনমূলক কার্যক্রম, দুর্যোগ সহনশীল অবকাঠামো উন্নয়ন, নিরাপদ পানি ও স্যানিটেশন এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

বক্তারা ইডিআরসি প্রকল্পের কার্যক্রমের প্রশংসা করেন এবং দুর্যোগ মোকাবিলা ও জনগণের জীবন-জীবিকার উন্নয়নে এ ধরনের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x