সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

"মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" এই প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জের কাজিপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ পারভীন এর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু সাঈদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন  শিক্ষা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোছাঃ দিলরুবা খাতুন

সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নুরুল হুদা তালুকদার, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, কাজিপুর থানার ভারপ্রাপ্ত তদন্ত কর্মকর্তা মনোজিৎ নন্দী, উপজেলা সমবায় অফিসার খালেকুজ্জামান,এ সময় আরো উপস্থিত ছিলেন শারীর শিক্ষা অফিসার মাসুদ রানা, মিরাজসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, একটি সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকলকে সাক্ষর হতে হবে। উপানুষ্ঠানিক শিক্ষার মাধ্যমে ঝরে পড়া ও নিরক্ষর মানুষদের শিক্ষার আওতায় আনার dউপর গুরুত্বারোপ করেন তারা।

সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x