সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে ভোজ্য তেলের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

নির্ধারিত মুল্যের চেয়ে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রির অভিযোগে সিরাজগঞ্জে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ শহরের বাহিরগোলা বাজারে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। 

সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ  অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ বলেন, আজ বাহিরগোলা বাজারে ভোজ্য তেল, চিনি ও নিত্যপণ্যের বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মূল্য তালিকায় ধার্য মূল্য থেকে বেশি দামে খোলা ভোজ্য তেল বিক্রি করার প্রমান পাওয়া যায়। এছাড়া ক্রয়-বিক্রয়ে পাকা রশিদ না থাকা ও মূল্য তালিকা হালনাগাদ না করা-সহ বিভিন্ন অনিয়মে পাওয়া যায়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স রিমা ট্রেডার্সের ম্যানেজার মো: শাকির ইমাম তালুকদারকে ২০ হাজার টাকা ও মেসার্স এ. রহমান ট্রেডিং এর ম্যানেজার মো: শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো বলেন,  অভিযানের পাশাপাশি  বেশ কিছু বাজারেও নিত্য পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনী র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ভোজ্য তেলের দাম বেশি রাখায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x