সিরাজগঞ্জ    শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কামারখন্দে মাদ্রাসার তিন হাফেজকে সংবর্ধনা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কামারখন্দে মাদ্রাসার তিন হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি তিন হাফেজকে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকোশা দরবারে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধিত হাফেজরা হলেন, মো. রাকিবুল ইসলাম, মো. আব্দুর রহমান, এবং মো: সিফাতুল্লাহ। 

দরবারে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল সরকারের সার্বিক তত্বাবধানে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মো. রেজাউল করিম। 

এসময় বেলকুচি উপজেলার দ্বারিয়াপুর বয়রাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মো. সানোয়ার হোসাইন, দরবারে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

কামারখন্দে মাদ্রাসার তিন হাফেজকে সংবর্ধনা

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দে মাদ্রাসার তিন হাফেজকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। 

আল হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় বিজয়ী কৃতি তিন হাফেজকে আজ শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পাইকোশা দরবারে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে সংবর্ধনা প্রদান করা হয়। 

সংবর্ধিত হাফেজরা হলেন, মো. রাকিবুল ইসলাম, মো. আব্দুর রহমান, এবং মো: সিফাতুল্লাহ। 

দরবারে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নানের সভাপতিত্বে ও ঝাঐল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল আওয়াল সরকারের সার্বিক তত্বাবধানে সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রাখেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক খতিব মাওলানা মো. রেজাউল করিম। 

এসময় বেলকুচি উপজেলার দ্বারিয়াপুর বয়রাড়ী মাদ্রাসার মুহতামিম মাওলানা মুফতি মো. সানোয়ার হোসাইন, দরবারে সিদ্দিকিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মো. মঞ্জুরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x