সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে লাফ দিয়ে পালানো হাজতি আসামি আব্দুল মমিন (বড় গ্যাদা) কে দুইদিন পর গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান এতথ্য নিশ্চিত করে বলেন, শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
এর আগে গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দ্বিতীয় তলার হাজতখানা থেকে লাফ দিয়ে পালিয়ে যান তিনি।
পলাতক আসামি আব্দুল মমিন (বড় গ্যাদা) সিরাজগঞ্জ পৌর এলাকার কোবদাসপাড়া মহল্লার সফর শেখের ছেলে।
জানা যায়, গ্রেফতার পলাতক হাজতি আসামি আব্দুল মমিন হত্যা চুরি, ছিনতাইসহ নানা অপকর্মের সাথে জড়িত। তাকে একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য জেলা কারাগার থেকে সিরাজগঞ্জে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। তখন আদালতের দ্বিতীয় তলার হাজতখানায় আরেক আসামির হাতকড়া খোলার সময় সেখান থেকে লাফ দিয়ে পালিয়ে যায় মমিন। এরপর আসামি মমিনকে গ্রেফতার করতে অভিযান চালায় পুলিশ। পালানোর দুইদিন পরে আজ শনিবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলি গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
আপনার মতামত লিখুন