সিরাজগঞ্জ    বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, প্রধান আসামী তমাল দুই দিনের রিমান্ডে

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ভিপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার চেষ্টার ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামী তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে রায়গঞ্জ আমলী আদালতে হাজির করে পুলিশ। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৫ রিমান্ড আবেদন করা হয়। রিমান্ড শুনানী শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) এতথ্য নিশ্চিত করে বলেন, এমপি আয়নুল হকের গাড়িতে হামলা, ভাঙচুর ও হত্যার চেষ্টার ঘটনায় প্রধান আসামি তমালের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তমালকে জিজ্ঞাসাবাদ করলে হামলার প্রকৃত কারন জানা যাবে।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) জায়গা নির্ধারণ সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন সংসদ সদস্য ভিপি আয়নুল হক। সভা শেষে ফেরার পথে তাঁর গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে। এতে সংসদ সদস্য অক্ষত থাকলেও তাঁর গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।  

এঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি  শামীমুল হাসান বাদী হয়ে তমাল সরকারকে প্রধান আসামী করে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়েছে।

২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করে পুলিশ।

এর আগে ১৭ আগস্ট এই মামলার অপর দুই আসামি  রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. গোলাম মুক্তাদীর ও আলমগীর হোসেনকে গ্রেপ্তার কওে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের জন্য এক দিনের রিমান্ডে নিয়েছিলো। গতকাল মঙ্গলবার তারা জামিনে মুক্ত হয়েছেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে এমপির গাড়িতে হামলা, প্রধান আসামী তমাল দুই দিনের রিমান্ডে

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x