সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের  আয়োজন করা হয়।

সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। পরে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ -১( কাজিপুর) সংসদ সদস্য সেলিম রেজা। 

বক্তব্য রাখেন  উপজেলা বিএনপির সহসভাপতি এডভোকেট রবিউল হাসান,সহসভাপতি সহকারী অধ্যাপক মোঃ ওয়াহীদুজ্জামান মিনু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দীন রতন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু প্রমুখ।

বক্তারা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দেশের গণতন্ত্র, ভোটাধিকার, মানুষের মৌলিক অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে নেতাকর্মীদের সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, জনগণের পাশে থেকে তাদের সুখ-দুঃখের অংশীদার হতে হবে। একই সঙ্গে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।

অনুষ্ঠানে উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 পরে দেশ ও জাতির কল্যাণ, দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x