সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া কেক উৎপাদন ও বাজার জাতকরণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন দোকান মালিককে ২৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর, সিরাজগঞ্জ জেলার সহকারী পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে সিরাজগঞ্জ পৌর এলাকার এসএস রোডে এ অভিযান চালানো হয়।

মো. সোহেল শেখ জানান, ভোক্তা অধিদপ্তরের অভিযানে ব্রেড ও কেকে যথাযথ লেভেল ব্যবহার না করা, উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও পূর্ণ ঠিকানা না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই কেক উৎপাদন এবং বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়মে টেস্টি ট্রিটের ম্যানেজার মো: শিবলী সাদিককে ১৫ হাজার, মেসার্স যুগলকৃষ্ণ ভাণ্ডারের মালিক স্বরূপ সাহাকে ৮ হাজার এবং সিরাজগঞ্জ লাইভ বেকারির মালিক মো. শান্ত শেখকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, এছাড়াও অভিযানে কাঠেরপুল, চৌরাস্তা ও বড় বাজার এলাকায় নিত্যপণ্যের বাজারদর, মজুত ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাটালিয়ন আনসার টিম ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

সিরাজগঞ্জে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x