সিরাজগঞ্জ    মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) কলেজ মাঠে উৎসবমুখর পরিবেশে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন  কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি  বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম। নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সহনশীলতা বাড়াতে সহায়তা করে। তাই পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলায়ও সম্পৃক্ত হতে হবে।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম আরও  বলেন, “শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার সুযোগ সৃষ্টি করা আমাদের দায়িত্ব। আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে। আমরা চাই আমাদের শিক্ষার্থীরা মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে সুস্থ ও সুন্দর জীবন গড়ে তুলুক।”

উদ্বোধনী খেলায় কলেজের ইসলামের ইতিহাস  বিভাগ বনাম ডিগ্রি ব্যাচের  শিক্ষার্থীরা অংশ নেয়। খেলা দেখতে কলেজের বিপুলসংখ্যক শিক্ষার্থী মাঠের চারপাশে উপস্থিত হয়। এ সময় পুরো কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টুর্নামেন্টে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে একাধিক দল অংশগ্রহণ করছে। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত খেলাগুলোর মধ্য দিয়ে চূড়ান্ত পর্বের বিজয়ী দল নির্ধারণ করা হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার,ইসলামের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড.আব্দুর রহমানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ, ক্রীড়া কমিটির সদস্য এবং শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x