সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে টাকা পাচারের অভিযোগ এনে দুর্নীতি দমন কমিশন বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গতকাল সোমবার (৩১ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হুমায়ুন কবির কর্নেল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর এই অভিযোগ দায়ের করেন।
আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, সিরাজগঞ্জ সদর আসনের সাবেক এমপি হাবিবে মিল্লাত (মুন্না) ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি যে সম্পদের হিসেব দিয়েছিলেন অনেক কিছু গোপন করেছিলেন।
যেমন তার অ্যায়ারল্যান্ড, মালায়েশিয়া, লন্ডন, সিঙ্গাপুরে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে। হলফনামায় যে তথ্য দিয়েছিল তার চাইতে হাজারগুন বেশী সম্পদ রয়েছে। ২০১৮ সালে এম.পি নির্বাচিত হওয়ার পর সরকারী টাকা আত্মসাৎ করে দেশে এবং বিদেশে সে এবং তার স্ত্রীর নামে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ করিয়াছে।
ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় হওয়ার সুবাদে নির্ভিঘ্নে সে এই অপকর্মগুলো করেছে। ২০২৪ সালের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঠেকানোর জন্য নিজে সিরাজগঞ্জে উপস্থিত থাকে ছাত্র জনতার উপর গুলি চালিয়ে ছাত্র জনতাকে হত্যা করিয়ে। সে একাধিক হত্যা মামলার এজাহার নামীয় আসামী। ফ্যাসিস্ট হাসিনার আত্মীয় হওয়ার সুবাদে এম.পি থাকার সময় তার প্রতিষ্ঠানের মাধ্যমে বিদেশে টাকা পাচার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে যথাযথ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহন করে ন্যায় ও সুবিচারের আবেদন করা হয়।
আপনার মতামত লিখুন