সিরাজগঞ্জ    সোমবার, ১০ আগস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে এক নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে হেরোইন ক্রয়-বিক্রয়ের অভিযোগে সারমিন খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

আজ সোমবার (১০ আগষ্ট) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ মো: মাসুদ পারভেজ এই রায় ঘোষণা করেন। 

দন্ডপ্রাপ্ত সারমিন খাতুন রাজশাহী জেলার গোদাগাড়ী থানার দিয়াড় মহব্বতপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী। 

মামলার নথির বরাদ দিয়ে আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) রফিক সরকার বলেন,  দন্ডপ্রাপ্ত সারমিন খাতুন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০২৫ সালের ১৪ আগস্ট রাতে ৩২৮ গ্রাম হেরোইন নিয়ে ক্রয়-বিক্রয়ের জন্য ন্যাশনাল ট্রাভেলস এর একটি যাত্রীবাহী বাসযোগে ঢাকায় যাচ্ছিলেন সারমিন খাতুন। সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সদস্যরা 

বিষয়টি জানতে পেরে বাসটিতে তল্লাশি চালায়। পরে হেরোইন সহ সারমিন খাতুন কে আটক করে র‍্যাব সদস্যরা। 

এঘটনায় সিরাজগঞ্জ র‍্যাব -১২ এর ডিএডি হেলাল উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন। আজ এই মামলায় মাদক ব্যবসায়ী সারমিন খাতুনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন আদালত। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সোমবার, ১০ আগস্ট ২০২৬

সিরাজগঞ্জে এক নারী মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x