সিরাজগঞ্জ    রোববার, ০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোস্তাক আহমেদ (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা। 

রোববার (৯ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রাত ৩টা ৪৫ মিনিটের সময় সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচলের পাশে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কাটাবিল (১৮নং ওয়ার্ড) গ্রামের মৃত হাবিবুুর রহমানের ছেলে মোঃ মোস্তাক আহমেদ (৫৫)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল রোববার (৯ আগস্ট) রাত ৩টা ৪৫ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জের সলঙ্গা থানার হোটেল নিউ মায়ের আঁচলের বিপরীত পাশে মাদক বিরোধী অভিযান চালিয়ে ১,৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোস্তাক আহমেদকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী মোস্তাক আহমেদ দীর্ঘদিন যাবত অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কুমিল্লা হতে সংগ্রহ পূর্বক নিজ হেফাজতে রেখে সিরাজগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছে।

 পরে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জের সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ০৯ আগস্ট ২০২৬

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x