বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ভয়েস অব কাজিপুর এর উদ্যোগে ও অর্থায়নে কাজিপুরের চরগিরিশ এলাকায় ত্রাণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে উপজেলার চরগিরিশ ফ্লাড সেন্টারে এই ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ভয়েস অব কাজিপুর এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী সাখাওয়াত হোসেন (সন্টু), ভয়েস অব কাজিপুর এর উপদেষ্টা সদস্য চালিতাডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খসরু পারভেজ, উপদেষ্টা সদস্য আব্দুল মজিদ,আল আমিন, সহ-সভাপতি আব্দুল মজিদ, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী এস এম শাহীন, সাংগঠনিক সম্পাদক আশা সরকার ও প্রতিষ্ঠাতা আশকার পাইন।
এছাড়াও উপস্থিত ছিলেন চর গিরিশ বিএনপির সাবেক সভাপতি হাজী শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া মনসুর নগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী লিটন চর গিরিশ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক নাটোর পাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণের মধ্যে ছিল: চিড়া, মুড়ি, তেল, কালাই,চাল, আলু, স্যালাইন, সয়াবিন তেল টোজ বিস্কুট, লবণ, সয়াবিন তেল মোট ১৫০ টি পরিবারকে ১টি করে ত্রাণ প্যাকেট দেওয়া হয়।
ত্রাণ গ্রহণ করে বন্যার্তরা ভয়েস অব কাজিপুরের এই মানবিক উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন