সিরাজগঞ্জ    শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের বেলকুচি থেকে দেশী অনলাইন বেটিং জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১২'র সদস্যরা। এসময় জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫,৮৮৫ টাকা জব্দ করা হয়েছে।

আজ শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪টা ২০ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২ সদর কোম্পানি থেকে প্রেরিত, কোম্পানি কমান্ডার মেজর তাবরীজ তাজওয়ার শরীফের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬ টা ৪০ মিনিটের সময় বেলকুচি থানার আদাচাকী গ্রামের নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন, সিরাজগঞ্জের বেলকুচি থানার আদাচাকী গ্রামের মোঃ আক্তার খানের ছেলে মোঃ মেনাজুল ইসলাম(২৪), মোঃ নুরুল ইসলামের ছেলে মোঃ বনি আমিন(২০) ও মৃত আব্দুল মালেকের ছেলে মোঃ নিশাত রেজা(২৭)।

র‌্যাব-১২ থেকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গতকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৬টা ৪০ মিনিটের সময় সিরাজগঞ্জ র‌্যাব-১২'র সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল জেলার বেলকুচি থানার আদাচাকী গ্রামে নাবিল টেলিকম মোবাইলের দোকানে অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ দেশী অনলাইন জুয়া চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এছাড়াও জুয়ার সাইটে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন ও নগদ ৫৮৮৫ (পাঁচ হাজার আটশত পচাশি) টাকা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, ধৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মোবাইল ফোনে একাধিক এমএফএস একাউন্ট ব্যবহার পূর্বক অনলাইনে বেটিং/জুয়ার সাইটে ডিজিটাল অর্থ লেনদেন করে আসছে। তারা আরোও জানায় জুয়ার সাইটে অর্থের প্রয়োজন হইলে তারা মোবাইল ব্যাংকিং (বিকাশ, নগদ প্রভৃতি) ব্যবহার করে অর্থ সরবরাহ করিয়া থাকে।

 পরে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জের বেলকুচি থানায় ২০২৬ সালের জুয়া প্রতিরোধ আইনের একটি মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

বেলকুচিতে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x