সিরাজগঞ্জ    বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভূতুরে বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে মিছিল ও স্মারকলিপি প্রদান

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল, ভুতুড়ে বিল বন্ধ এবং নিত্য প্রয়োজনিয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি দিয়েছে ১১ দলীয় ঐক্য।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় পৌরশহরের দরগা রোডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। 

পরে বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে,  সম্প্রতি গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ চরম উদ্বেগ ও ভোগান্তির মধ্যে পড়েছে। একই সঙ্গে বিদ্যুতের মাসিক ডিমান্ড চার্জ, মিটার চার্জ এবং ভুতুড়ে বিলের কারণে জনগণের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হচ্ছে। জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির ফলে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও পরিবহনসহ বিভিন্ন খাতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামও বাড়ছে। এতে সীমিত আয়ের মানুষ, শ্রমজীবী, নিম্ন ও মধ্যবিত্ত পরিবার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্মারকলিপিতে গ্যাস ও বিদ্যুতের বর্ধিত মূল্য অবিলম্বে প্রত্যাহার, জ্বালানি খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করা, নিম্ন ও মধ্যবিত্ত মানুষের স্বার্থ বিবেচনায় জনবান্ধব জ্বালানি নীতি প্রণয়ন, জনগণের মতামত ও অংশগ্রহণ ছাড়া জনস্বার্থবিরোধী কোনো মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ থেকে বিরত থাকা, মাসিক মিটার ও ডিমান্ড চার্জ বাতিল এবং ভুতুড়ে বিল রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মুহাম্মদ জাহিদুল ইসলাম। তিনি বলেন, জনগণের জীবনমান ও বর্তমান অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় সরকারকে গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে হবে। একই সঙ্গে জনস্বার্থে উত্থাপিত দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করতে হবে।

এ সময় জেলা জামায়াত ও ১১ দলীয় ঐক্যের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬

গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি ও ভূতুরে বিদ্যুৎ বিল প্রত্যাহারের দাবিতে সিরাজগঞ্জে মিছিল ও স্মারকলিপি প্রদান

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x