সিরাজগঞ্জের তাড়াশে বাসের চাপায় জসিম উদ্দিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের তাড়াশ উপজেলার খালকুলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জসিম উদ্দিন পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার বৃদ্ধমরিচ গ্রামের মৃত শামসুজ্জামানের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন এ তথ্যটি নিশ্চিত করে জানান, নিহত জসিম উদ্দিন খালকুলা বাজার এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় দুর্ঘটনায় তার শরীরের বিভিন্ন অংশ ক্ষতবিক্ষত হয়।
তিনি আরও জানান, খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
আপনার মতামত লিখুন