সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বাগেরহাটে আইনজীবী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বাগেরহাট জজ কোর্টের এ পি পি অ্যাডভোকেট নিজাম উদ্দিন শান্তকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে ও অনতিবিলম্বে খুনিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় সিরাজগঞ্জ কোর্ট চত্বরে জেলা আইনজীবী সমিতির আয়োজনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কোর্ট চত্বর প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়।

সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি, জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাডভোকেট শালিক মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ হুমায়ূন কবির কর্নেল। জেলা আইন সমিতির সাবেক সভাপতি রজব আলী সরকার, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আঃ ওহাব, আইনজীবী জামাল উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আইনজীবী নিজাম উদ্দিন শান্তর হত্যাকারী যারাই হোক না কেন, অতি দ্রুত সময়ের মধ্যে হত্যায় জড়িত খুনিদের শনাক্ত করে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং আইনজীবীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

এর আগে, গত শুক্রবার রাত ১টার দিকে আইনজীবী নিজাম উদ্দীন শান্ত শহরের চেম্বার শেষ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বাগেরহাট শহরের হাড়িখালী তেঁতুলতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা তাঁর পথরোধ করে এলোপাথাড়ি ছুরিকাঘাত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

নিহত আইনজীবী নিজাম উদ্দীন শান্ত বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামের তোরাব আলীর ছেলে। এবং তিনি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বাগেরহাটে আইনজীবী হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x