সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এ সহায়তা বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ ও ঢেউটিন তুলে দেন প্রধান অতিথি সিরাজগঞ্জ-১ (কাজিপুর-আংশিক সদর) আসনের সংসদ সদস্য সেলিম রেজা। 

এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।  এ সময় উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন  উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার রাসেল, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম,উপজেলা নবাগত ইন্জিনিয়ার মুনসুরুল হক,সদ্য বিদায়ী ইন্জিনিয়ার একে এম হেদায়েত উল্লাহ, উপজেলা  বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজিপুর পৌর সভার সাবেক মেয়র আব্দুস সালাম, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ এর সহকারী অধ্যাপক উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, উপজেলা বিএনপির  সহসভাপতি এডভোকেট রবিউল হাসান প্রমুখ।

অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক। এ ছাড়াও উপস্থিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছাকমান আলী পল্লী উন্নয়ন অফিসার আব্দুল আউয়ালসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান এ সময়  বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার সবসময় তাদের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক  জানান, নদীভাঙনে ঘরবাড়ি হারানো ও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা যাচাই-বাছাই করে সরকারি বরাদ্দ অনুযায়ী তাদের মাঝে এ সহায়তা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকার ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় ২৩টি ক্ষতি গ্রস্ত পরিবার কে দুই বান্ডিল ঢেউটিন ও ৬ হাজার  টাকার চেক বিতরণ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাজিপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x