সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী এবং দারিদ্র্য ও অসহায় রোগীদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) বেলা সাড়ে ১১ টায় জেলা পরিষদ চত্বরে ২৩ জন বীর মুক্তিযোদ্ধা, ১০ জন মেধাবী শিক্ষার্থী ও ৪১ জন অসহায় দরিদ্র রোগিদের মাঝে এই চেক বিতরণ করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোছা. আফসানা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি ও সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন, জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নুর কায়েম সবুজ প্রমুখ।

এসময় জেলা পরিষদের প্রশাসক ইঞ্জিনিয়ার মোঃ সাইফুল ইসলাম শাহীন, আমরা চাই আজকের শিশুরাই আগামী দিনে দেশের হাল ধরুক। কোনো মেধাবী শিক্ষার্থী যেন টাকার অভাবে পড়াশোনা কিংবা পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়। জেলা পরিষদের বরাদ্দ না থাকলেও যদি কোনো মেধাবী শিক্ষার্থী আর্থিক সংকটে পড়ে, তাহলে আমি আমার ব্যক্তিগত তহবিল থেকে তাকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশে আরও বলেন, টিকটক, ফেসবুক ও ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রয়োজনীয় সময় ব্যয় না করে পড়াশোনায় মনোযোগী হতে হবে। প্রযুক্তিকে জ্ঞান অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, একজন ভদ্র, বিনয়ী, সৎ ও মানবিক মানুষ হিসেবেও নিজেকে গড়ে তুলতে হবে। কারণ ভালো মানুষই দেশ ও সমাজের প্রকৃত সম্পদ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, শিক্ষার্থী, অভিভাবকসহ বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

 এসময় শিক্ষার্থীদের মেধা বিকাশ ও উচ্চশিক্ষায় উৎসাহিত করতে জেলা পরিষদের এ ধরণের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং ভবিষ্যতেও মেধাবী শিক্ষার্থীদের পাশে থেকে এ ধরণের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বীর মুক্তিযোদ্ধা, দরিদ্র মেধাবী শিক্ষার্থী ও অসহায় রোগীদের মাঝে চেক বিতরণ

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x