সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে জেলা ভোক্তা অধিদপ্তরের অভিযান চালিয়ে দুইটি মিল কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

মঙ্গবার (২৩ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক চররায়পুর, রামগাতি ও বনবাড়িয়া এলাকায় অবস্থিত ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এর  নেতৃত্বে অভিযানে পণ্যের মোড়কে লেবেল ও মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স মওলা বক্স ডাল মিলের মালিক মো: জিহাদকে ১০হাজার টাকা এবং মেসার্স ছালাম ওয়েল মিলের মালিক আ: ছালামকে ১০ হাজারসহ মোট ২০হাজার টাকা  জরিমানা করা হয়। 

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের  প্রতিনিধি, র‍্যাব ও ব্যাটেলিয়ন আনসার সদস্য উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে ভোজ্য তেল-সরিষা ও ডাল মিলে ভোক্তা অধিদপ্তরের অভিযান

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x