সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বরিশালে বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটির ভেতর একটি ধারালো ব্লেড পাওয়া গেছে। বুধবার (২২ জুলাই) গৌরনদী পৌরসভার হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি জানাজানি হলে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টিফিন বিতরণের পর প্রথম শ্রেণির এক ছাত্রী রুটি ছিঁড়ে খেতে গেলে ভেতরে একটি ধারালো ব্লেড দেখতে পায়। পরে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে তার শ্রেণিশিক্ষককে জানায়। রুটিটি মুখে দেওয়ার আগেই ব্লেডটি চোখে পড়ায় কোনোরকম শারীরিক ক্ষতি হয়নি।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে ভুক্তভোগী প্রথম শ্রেণির ছাত্রী আলমতাজের সঙ্গে কথা বলে ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে।

বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সাইফুন নাহার বলেন, বিষয়টি জানার পরপরই গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম মৃধাকে অবহিত করা হয়েছে।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। তাদের দাবি, কোমলমতি শিক্ষার্থীদের জন্য সরবরাহ করা টিফিনের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

একই সঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তারা।

এ ঘটনায় রুটি সরবরাহকারী প্রতিষ্ঠান আইল্যান্ড ট্রেডিং করপোরেশন এর প্রতিনিধি আরিফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়ায় কোন বক্তব্য পাওয়া যায়নি।

গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম বলেন, বৃহস্পতিবার সকালে আমি নিজে বিদ্যালয়টি পরিদর্শন করেছি।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে কারও গাফিলতির প্রমাণ মিললে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বরিশালে বিদ্যালয়ের টিফিনের রুটিতে মিলল ধারালো ব্লেড

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x