সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ্য হয়ে হাসপাতালে আ.লীগ নেতার মৃত্যু

আ.লীগ নেতা রমজান আলী। ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জ জেলা কারাগারে আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা বাবলু মিয়া (৫২) অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাবলু মিয়া সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি। পূর্ব বাহুকা গ্রামের মৃত রমজান আলীর ছেলে।

সিরাজঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, একটি রাজনৈতিক মামলায় এক মাস আগে জেল হাজতে আসেন বাবলু মিয়া। বুধবার (২২ জুলাই) সন্ধ্যার দিকে তার বুকে ব্যাথা শুরু হলে তাকে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

এবিষয়ে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ফয়সাল আহম্মেদ বলেন, বুধবার সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন বাবলু মিয়া। চিকিৎসাধীন অবস্থায় সকালে তার মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জ কারাগারে অসুস্থ্য হয়ে হাসপাতালে আ.লীগ নেতার মৃত্যু

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x