সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ

ছবি: সংগৃহীত।

গোপালগঞ্জে এজলাস চলাকালে পেপার ওয়েট ছুড়ে শিক্ষানবিশ এক নারী আইনজীবীর মাথা ফাটানোর অভিযোগে বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা। 

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে আদালত চত্বরসহ শহরের কয়েকটি সড়কে বিক্ষোভ করেন আইনজীবীরা।

বিক্ষোভ মিছিল শেষে আদালত চত্বরে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ অন্যরা।

বিক্ষোভে অংশ নেওয়া আইনজীবীরা বলেন, এ ধরনের ঘটনা যে বিচারক ঘটাতে পারেন, তার আর এখানে বিচারকাজ পরিচালনা করার অধিকার নেই। তারা দ্রুত ওই বিচারকের অপসারণ ও শাস্তির দাবি জানান।

বুধবার আদালতের এজলাস চলাকালে গোপালগঞ্জ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. সুজন মিয়ার আদালত কক্ষে বসার বেঞ্চের পেছনের দিকে কয়েকজন আইনজীবী ও বিচারপ্রার্থীর স্বজন কথা বলছিলেন। প্রথমে বিচারক তাদের কথা না বলার জন্য টেবিলে জোরে জোরে শব্দ করেন।

এরপরও কথা বলায় বিচারক মো. সুজন মিয়া ক্ষিপ্ত হয়ে কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন বলে অভিযোগ করা হয়।

এতে পেপার ওয়েটের আঘাতে শিক্ষানবিশ নারী আইনজীবী সাবিহা সুলতানার মাথা ফেটে যায়। পরে তাকে তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

গোপালগঞ্জে বিচারকের অপসারণ দাবিতে বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x