সিরাজগঞ্জ    রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

তাড়াশে শাহী জামে মসজিদের ৬টি সিলিং ফ্যান চুরি

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তাড়াশ পূর্বপাড়া শাহী জামে মসজিদে চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার গভীর রাতে সংঘবদ্ধ চোরের দল মসজিদটির ভেতরে থাকা ৬টি সিলিং ফ্যান খুলে নিয়ে কেটে পড়েছে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গতকাল রাতে এশার নামাজের পর মুসল্লিরা মসজিদ তালাবদ্ধ করে বাড়ি ফিরে যান। আজ বুধবার (২২ জুলাই) ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে খাদেম ও মুসল্লিরা দেখতে পান মসজিদের ভেতরের সিলিং ফ্যানগুলো নেই। পরে খোঁজ নিয়ে জানা যায়, চোরের দল কৌশলে ভেতরে প্রবেশ করে ৬টি ফ্যান চুরি করে নিয়ে গেছে।

​ধর্মীয় উপাসনালয়ে এমন চুরির ঘটনায় তীব্র ক্ষোভ ও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় অধিবাসীরা। স্থানীয় এক মুসল্লি বলেন, মসজিদের মতো পবিত্র জায়গায় যারা চুরি করতে পারে, তারা সামাজিক নিরাপত্তার জন্য চরম হুমকি। রাতের বেলা এলাকায় টহল জোরদার না থাকায় চোরেরা এমন সাহস পাচ্ছে। আমরা দ্রুত ফ্যানগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, মসজিদে ফ্যান চুরির বিষয়টি আমরা জেনেছি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬

তাড়াশে শাহী জামে মসজিদের ৬টি সিলিং ফ্যান চুরি

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x