সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

সিরাজগঞ্জের কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত তহুরা বেগম উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ধলার স্ত্রী। 

নিহত তহুরা বেগমের ছেলে ইমরান হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকসহ নানা রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টা থেকে মাকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশের বাড়িতে খুঁজতে থাকি। পরে ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবায় আমার বড় ভাই তার জুতা ও ওড়না ভাসতে দেখে। পরে সেখানে নেমে মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

বিষয় : সিরাজগঞ্জ কামারখন্দ পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যু

প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দে পরিত্যক্ত ডোবার পানিতে ডুবে তহুরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২২ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত তহুরা বেগম উপজেলার কাজীপুরা গ্রামের ইসমাইল হোসেন ওরফে ধলার স্ত্রী। 

নিহত তহুরা বেগমের ছেলে ইমরান হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকসহ নানা রোগে ভুগছিলেন। বুধবার সকাল ৯টা থেকে মাকে বাড়িতে দেখতে না পেয়ে আশেপাশের বাড়িতে খুঁজতে থাকি। পরে ঘন্টা খানেক খোঁজাখুঁজির পর বাড়ীর পেছনের একটি পরিত্যক্ত ডোবায় আমার বড় ভাই তার জুতা ও ওড়না ভাসতে দেখে। পরে সেখানে নেমে মাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এবিষয়ে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই) বাবুল আকতার জানান, গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পানিতে ডুবে এক বৃদ্ধের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x