সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। এতে আইনশৃঙ্খলা কমিটির মুখ্য উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-১ কাজিপুর আসনের সংসদ সদস্য সেলিম রেজা।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও জুয়া প্রতিরোধ, চুরি-ছিনতাই, হারানো মোবাইল উদ্ধার, নারী ও শিশু নির্যাতন রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং আসন্ন জাতীয় দিবসের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তব্য রাখেন কমিটির সদস্য সচিব কাজিপুর থানার অফিসার ইনচার্জ এস এম মোস্তাফিজুর রহমান। উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও পৌর সভার সাবেক মেয়র আব্দুল সালাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ কাজিপুর ডিজিএম  মাইদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাক্তার মোঃ দিদারুল আহসান ও উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল হান্নান সরকার। 

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, কাজিপুর সরকারী মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম রাঙ্গা, সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাক্তার মোঃ রাসেল ও সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায় বক্তারা, জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন ও ইউনিয়ন পরিষদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। হারানো জিনিসপত্র দ্রুত উদ্ধার করে জনগণের আস্থা অর্জনে কাজিপুর থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সভায় উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাজিপুর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x