সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শাহজাদপুরে যমুনার ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছাকে খাদ্য সামগ্রী প্রদান করেন ইউএনও সাবরিনা সারমিন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামের শতবর্ষী রহিতন নেছাকে ভাতাকার্ড, নগদ অর্থ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন তার নিজ কার্যালয়ে তাকে ভাতাকার্ডের ব্যবস্থা ও খাদ্য সামগ্রী প্রদান করেন। 

এ সময় সেখানে উপস্থিত শাহজাদপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল্লাহ আল মামুন শতবর্ষী রহিতন নেছাকে নগদ অর্থ প্রদান করেন। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন শতবর্ষী রহিতন নেছাকে একটি ঘর প্রদান সহ অন্যান্য সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি বর্ষা মৌসুমের শুরুতেই ধীতপুর গ্রামের হতদরিদ্র শতবর্ষী রহিতন নেছার বসতঘর যমুনা নদীতে বিলিন হয়ে যায়। ফলে তিনি এক মেয়ে নিয়ে ভাঙ্গণকবলিত এলাকায় মানবেতর জীবনযাপন করছিলেন। সম্প্রতি শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন সোনাতনী ইউনিয়নের ধীতপুর গ্রামে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণ এলাকা পরিদর্শন করতে যান। সেখানে গিয়ে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছার করুন অবস্থা দেখে তাকে ভাতাকার্ড সহ সরকারি সহায়তার আশ্বাস প্রদান করেন। সে অনুযায়ী তিনি তাৎক্ষণিক ভাবে শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোকবুল হোসেনকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। 

এ নির্দেশ পেয়ে শাহজাদপুর উপজেলা সমাজসেবা অফিসার মোকবুল হোসেন দ্রুত সময়ের মধ্যে শতবর্ষী রহিতন নেছার ভাতাকার্ড করার প্রক্রিয়া শুরু করেন। অপরদিকে শতবর্ষী রহিতন নেছার থাকার কোনো ঘর না থাকায় সমাজসেবা অফিসের মাধ্যমে তাকে একটি ঘর দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে বলে জানা গেছে। এ খাদ্য সামগ্রী প্রদানকালে শতবর্ষী রহিতন নেছা শেষ জীবনে এসে সরকারি এ সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ও শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিনকে প্রাণভরে দোয়া করেন ও কৃতজ্ঞতা জানান। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শাহজাদপুরে যমুনার ভাঙ্গণে নিঃস্ব শতবর্ষী রহিতন নেছাকে খাদ্য সামগ্রী প্রদান করেন ইউএনও সাবরিনা সারমিন

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x