সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জে অস্বাস্হ্যকর পরিবেশে দই উৎপাদন, বাজারজাত করা ও বিএসটিআইয়ের অনুমোদন না থাকাসহ বিভিন্ন অনিয়মে খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১ টায় পৌরশহরের সয়াধানগড়া রহমতগঞ্জে অবস্থিত খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় অভিযান চালিয়ে জরিমানা করেন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ।

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এ তথ্য নিশ্চিত করে বলেন, আজ বেলা সাড়ে ১১ টার সময় পৌরশহরের সয়াধানগড়া রহমতগঞ্জ এলাকায় খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে কারখানায় বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, কারখানায় উৎপাদিত দইয়ের মোড়কে লেবেল না থাকা, অস্বাস্হ্যকর পরিবেশে উৎপাদন ও বাজারজাতকরণসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে খান মিষ্টান্ন ভাণ্ডারের মালিক মো. বকুল খানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, আমাদের অভিযানের সময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর ও সরবরাহ পরিস্থিতিও নিয়মিত তদারকি করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য অফিসের প্রতিনিধি, ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বিএসটিআইয়ের অনুমোদন না থাকায় খান মিষ্টান্ন ভাণ্ডারের দই কারখানাকে ৮০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x