সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের কাজীপুরে বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে হযরত আলী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ সোমবার (২০ জুলাই) দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

নিহত হযরত আলী কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ী বাঘগাড়ি পাড়ার নুর হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে বাড়ির পাশের বন্যার পানিতে জাল দিয়ে মাছ ধরতে যান হযরত আলী। কিছুক্ষণ পর জাল তুলতে গিয়ে তিনি জালের মধ্যে একটি সাপ দেখতে পান। জাল থেকে সাপটি ছাড়ানোর সময় অসাবধানতাবশত সেটি তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে স্থানীয় এক কবিরাজের কাছে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তাকে চিকিৎসা দেওয়া হয়।

পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর আড়াইটার দিকে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী আব্দুস সালাম জানান, সাপটিকে বিষহীন সাপ মনে করে প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি হযরত আলী। পরে ব্যথা শুরু হলে তিনি স্থানীয় এক ওঝার কাছে যান। অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুরে হযরত আলী মারা যায়। 

কাজীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাসেল বলেন, রোগীকে সাপ কামড়ানোর প্রায় ছয় ঘণ্টা পর হাসপাতালে আনা হয়। ততক্ষণে বিষক্রিয়া সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। আমরা অ্যান্টিভেনম দিয়েছি। পরে স্বজনদের অনুরোধে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্য হাসপাতালে রেফার করা হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কাজিপুরে নদীতে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x