সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রায়গঞ্জে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি জেরে ছুরিকাঘাতে মো. ইলিয়াস খান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছেন। তিনি উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে সাত্তার খানের ছেলে।

রোববার (১৯ জুলাই) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাত সাড়ে দশটার দিকে ফুটবল ফাইনাল খেলাকে কেন্দ্র করে কালিঞ্জা গ্রামের রাসেলের সাথে ইলিয়াসের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রাসেল ও তাঁর ছেলে সিয়াম আহমেদ ধারালো অস্ত্র দিয়ে ইলিয়াসকে ছুরিকাঘাত করে। এতে ইলিয়াস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো. জহুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির সময় ছুরিকাঘাতে ইলিয়াস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসেছে।

এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান বলেন, ফুটবল খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে একজন মারা গেছে এমন খবর  খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রায়গঞ্জে ফুটবল খেলা নিয়ে কথা-কাটাকাটির জেরে ছুরিকাঘাতে যুবক নিহত

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x