সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

নলকায় মাদক বিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকায় মাদকের বিস্তার রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ার দাবিতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৯ জুলাই) বিকেলে ফুলজোড় ডিগ্রি কলেজ সংলগ্ন ঢাকা মহাসড়কে নলকা ইউনিয়ন বিএনপি ও ইউনিয়ন মাদকদ্রব্য নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, এলাকায় দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত, জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মাদক কারবার সম্পূর্ণ বন্ধের দাবি জানান। বক্তারা বলেন, মাদকের কারণে যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে এবং সামাজিক নিরাপত্তা হুমকির মুখে।

নলকা ইউনিয়ন মাদকদ্রব্য নির্মূল কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. আব্দুল গফুর বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন কোনো ব্যক্তি নয়, সমাজকে রক্ষার আন্দোলন। আইনশৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে এটাই আমাদের প্রত্যাশা। সবাইকে মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে।

কমিটির সাধারণ সম্পাদক মো. মাসুদ রহমান বলেন, মাদকমুক্ত নলকা গড়তে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। মাদক ব্যবসার অভিযোগে যাদের বিরুদ্ধে তথ্য রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি এলাকাবাসীকে সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম আলী বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান নিয়মিত চলমান রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগ বা তথ্য পেলে তা গুরুত্বের সঙ্গে যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কোনো মাদক কারবারিকেই ছাড় দেওয়া হবে না। মাদক নিয়ন্ত্রণে জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নলকায় মাদক বিরোধী আলোচনা সভা ও মানববন্ধন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x