সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন ও বাজারজাত করায় বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তর অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

আজ রবিবার (১৯ জুলাই) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক পৌর এলাকার মাহমুদপুরে অবস্থিত বেকারি কারখানা নিউ এশিয়ান ফুডসে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়। 

সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো: সোহেল শেখ এতথ্য নিশ্চিত করে জানান, অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক, পাউরুটি উৎপাদন ও বাজারজাতকরণ যা মানুষের জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকরসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নিউ এশিয়ান ফুডস বেকারির মালিক বিপ্লব রহমানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। 

এছাড়াও নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়েছে। অভিযানে জেলা ক্যাবের সদস্য ও ব্যাটেলিয়ন আনসার সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে বেকারি কারখানায় ভোক্তা অধিদপ্তরের জরিমানা

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x