সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

উল্লাপাড়ায় নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা হায়দার আলী

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জনগনের দুর্ভোগ লাঘবে নিজ অর্থায়নে খানাখন্দে ভরা আঞ্চলিক সড়ক সংস্কার ও বৃষ্টির পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছেন পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হায়দার আলী। তার এ উদ্যোগে স্বস্তি ফিরেছে স্থানীয় বাসিন্দা, রিকশাচালক, অটোরিকশাচালক ও পথচারীদের মাঝে।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার পঞ্চকোশী ইউনিয়নের দমদমা গ্রামের উল্লাপাড়া-সিরাজগঞ্জ আঞ্চলিক সড়কের পশ্চিম দমদমা বাজার এলাকায় প্রায় ৩০০ মিটার সড়ক সংস্কার ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেন। এতে প্রায় ৩০ হাজার টাকা ব্যয় হয়েছে বলে জানা গেছে।

এর আগে পঞ্চকোশী ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডে রামকান্তপুর কুন্ডবাড়ি ব্রিজ থেকে মধ্যপাড়া পর্যন্ত প্রায় ৬০০ ফুট রাস্তা সংস্কার করেন। ওই কাজে প্রায় ২০ হাজার টাকা ব্যয় করেছেন। এছাড়া শাহিগোলা গ্রামের রেলডালা থেকে কামালের চাতাল পর্যন্ত প্রায় ৬০০ ফুট রাস্তা সংস্কার করেছেন।, যেখানে প্রায় ২০ হাজার টাকা খরচ হয়েছে। পাশাপাশি বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিও বাস্তবায়ন করে যাচ্ছেন তিনি।

স্থানীয় রিকশাচালক মোতালেব শেখ বলেন, আমাদর  এই রাস্তাগুলো অনেক দিন ধরে ভাঙা ছিল। চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা থাকত। এখন রাস্তা ঠিক হওয়ায় যাতায়াত অনেক সহজ হয়েছে।

অটোরিকশাচালক শাহীন আলম বলেন, এই ভাঙা রাস্তার কারণে গাড়ির ক্ষতি হতো। যাত্রী নিয়েও সমস্যায় পড়তে হতো। সংস্কারের পর এখন অনেক স্বস্তিতে চলাচল করতে পারছি।

পথচারী রহিমা খাতুন বলেন, বৃষ্টি হলেই এই সড়কে কাদা আর গর্তে চলাচল করা কষ্টকর হয়ে যেত। এখন রাস্তা ঠিক করে দিয়েছে। রাস্তা ভালো হওয়ায় আমাদের ভোগান্তি কমেছে।

হাফিজুল নামের আরেকজন বলেন, সরকারি উদ্যোগের অপেক্ষা না করে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার করা প্রশংসার দাবি রাখে। এতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে।

৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হেলাল সরকার বলেন, মানুষের দুর্ভোগ কমাতে হায়দার আলী আকন্দ নিজ অর্থায়নে রাস্তা সংস্কার ও বৃক্ষরোপণ করছেন। এসব কাজ এলাকার মানুষের জন্য ইতিবাচক ভূমিকা রাখছে।

এ বিষয়ে পঞ্চকোশী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হায়দার আলী বলেন, দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কের পশ্চিম দমদমা বাজার এলাকায় সড়কে খানাখন্দে বেহাল ও বৃষ্টি পানিতে জনদূর্ভোগ থাকায় এবং স্থানীয়দের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। তাই আমার নিজের উদ্যোগে রাস্তার গর্ত ভরাট ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করেছি। এখন যানবাহন চলাচল অনেকটাই স্বাভাবিক হয়েছে। 

তিনি আরও বলেন, আমি রাজনৈতিক পরিচয়ের বাইরে একজন সাধারণ মানুষ হিসেবে এলাকার মানুষের কষ্ট কমাতে চেষ্টা করছি। যেসব সড়ক দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী ছিল, সেগুলো ধাপে ধাপে সংস্কার করা হচ্ছে। পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রমও অব্যাহত থাকবে। মানুষের পাশে থাকা এবং এলাকার উন্নয়নে কাজ করাই আমার লক্ষ্য।

স্থানীয়দের মতে, এ উদ্যোগে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমেছে এবং সড়কটি এখন আগের তুলনায় নিরাপদ ও চলাচল উপযোগী হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

উল্লাপাড়ায় নিজ অর্থায়নে ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার করলেন বিএনপি নেতা হায়দার আলী

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x