সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

অ্যাম্বুলেন্সে নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নানি

ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলা থানা এলাকায় শিশুর মরদেহ নিয়ে ফেরার পথে অ্যাম্বুলেন্সের সঙ্গে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ দুর্ঘটনায় মৃত শিশুটির নানা-নানিসহ নিহত হয়েছেন। এছাড়া শিশুটির মাসহ কয়েকজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলার সড়াডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের মাহমুদ গ্রামের সলিম প্রামাণিক, তার স্ত্রী বুলু খাতুন এবং পাবনা পৌর এলাকার উত্তর শালগাড়ীর জামাল শেখের ছেলে অ্যাম্বুলেন্সের চালক রাজ শেখ (৩০)। নিহত সলিম প্রামাণিক ও বুলু খাতুন অ্যাম্বুলেন্সে থাকা মৃত শিশু কেয়া খাতুনের নানা ও নানি। এছাড়া গুরুত আহত হয়েছেন শিশুটির মা নাজমিন খাতুন ও ভাই রিয়াদ সরদার।

পাবনার মাধপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান রহমান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে থেকে কেয়া খাতুন নামে এক শিশুর মরদেহ নিয়ে পাবনার বাড়িতে ফিরছিলেন পরিবারের সদস্যরা। এসময় ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাবনা এক্সপ্রেস নামের বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের চালকসহ ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

তিনি আরও বলেন, আহত তিনজনকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এসময় দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পথে সলিম প্রামাণিক নামের আরও একজন মারা যান। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

অ্যাম্বুলেন্সে নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ হারালেন নানা-নানি

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x