সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক, জেলা বিএনপির মিডিয়া সেলের যুগ্ম-আহ্বায়ক, সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য এবং রাজশাহী বিভাগীয় ওলামা দলের সাংগঠনিক টিমের সদস্য সচিব সাংবাদিক মোঃ এনামুল হক-এর ৪৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) রাত ৮ টায় ইবি রোডস্থ একটি ক্লিনিকে কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ভিপি অমর কৃষ্ণ দাস। 

তিনি জন্মদিনের কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন এবং সাংবাদিক এনামুল হকের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় তিনি বলেন, সাংবাদিক মোঃ এনামুল হক দীর্ঘদিন ধরে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক অঙ্গনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

ভবিষ্যতেও তিনি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

জন্মদিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত থেকে মোঃ এনামুল হককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্থতা, দীর্ঘায়ু ও কর্মময় জীবনের জন্য শুভকামনা করেন।

পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে সাংবাদিক মোঃ এনামুল হক জন্মদিনে উপস্থিত সকল অতিথি, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সবার কাছে দোয়া কামনা করেন। আনন্দঘন পরিবেশে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও স্মৃতিচারণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী সদস্য রুহুল আক্তার সোহেল, আব্দুল হাফিজ আক্কাস, ১০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাজাহান আলী শাজা,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হেলাল আহমেদ, তানভীর শাকিল, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্না, জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী শিশির সহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সিরাজগঞ্জে সাংবাদিক এনামুল হকের ৪৫তম জন্মবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x