সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

চলমান এইচএসসি পরীক্ষায় অব্যবস্থাপনা, প্রশ্নপত্রে ভুল, দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও পরীক্ষা চালিয়ে যাওয়া এবং শিক্ষামন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সারা দেশের মতো সিরাজগঞ্জেও অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (১৫ জুলাই) বেলা দেড়টার দিকে শহরের ইলিয়ট ব্রিজ এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলটি বাজার স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং চলমান এইচএসসি পরীক্ষার নানা অসঙ্গতি ও শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, পরীক্ষার প্রশ্নপত্রে ভুল, কেন্দ্রভিত্তিক নানা অব্যবস্থাপনা এবং প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে। তারা এসব সমস্যার দ্রুত সমাধান এবং দায়ীদের জবাবদিহিতার দাবি জানান।

কর্মসূচি শেষে শিক্ষার্থীরা তাদের দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি সমাপ্ত করেন।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সিরাজগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x