সিরাজগঞ্জ    শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রায়গঞ্জে খালে ডুবে মাদ্রসা ছাত্রের মৃত্যু

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের রায়গঞ্জে খালে গোসল করতে নেমে আরাফাত হোসেন (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের নাড়ুয়া গ্রামের একটি খালে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাফাত হোসেন নাড়ুয়া গ্রামের নূর আলমের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন সমবয়সী শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে আরাফাত। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা খালে নেমে তাকে খোঁজাখুঁজি করে উদ্ধার করে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যু ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রায়গঞ্জে খালে ডুবে মাদ্রসা ছাত্রের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x