সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামের এক নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে জালালপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দরোগ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি  আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২১ সেপ্টেম্বর ২০২৪-এর ৩ নং মামলার আসামি দারোগ আলীকে গ্রেফতার করে।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, আ'লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্রহত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুপুরের দিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুরে ছাত্র হত্যা মামলায় দারোগ আলী সরকার (৪৬) নামের এক নিষিদ্ধ আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (১৫ জুলাই) সকালে জালালপুরের স্থানীয় বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দরোগ আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার সৈয়দপুর গ্রামের বাসিন্দা। তিনি  আসতুল্লাহ সরকারের ছেলে এবং ১৩ নং জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফরিদ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় ২১ সেপ্টেম্বর ২০২৪-এর ৩ নং মামলার আসামি দারোগ আলীকে গ্রেফতার করে।

এবিষয়ে এনায়েতপুর থানার ওসি জাহিদ হাসান বলেন, আ'লীগ নেতা দারোগ আলীকে জুলাই আন্দোলনের ছাত্রহত্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। পরে তাকে দুপুরের দিকে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x