সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

বন্যার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা।

দেশের বিভিন্ন স্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তাই বন্যার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সিরাজগঞ্জে সাংবাদিকদের নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার (১২ জুলাই) বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জের সিভিল সার্জন ডা. নুরুল আমীন। 

তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে আকষ্মিক বন্যায় মানুষের জানমালের ক্ষতি হওয়ার পাশাপাশি তৈরি হয়েছে স্বাস্থ্য ঝুঁকি। তেমনই সিরাজগঞ্জ যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় এবং জেলার মধ্যে দিয়ে চলনবিল বয়ে যাওয়ায় এ জেলাতেও বন্যার আশংকা করা হচ্ছে। সেক্ষেত্রে জেলার ৮৩টি ইউনিয়নের মধ্যে ৩১টি ইউনিয়নকে ঝুকিপূর্ণ চিহ্নিত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। পাশাপাশি জেলায় সম্ভাব্য বন্যায় স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

সিভিল সার্জন ডা. নুরুল আমীন বলেন, সম্ভাব্য বন্যার কথা চিন্তা করে মানুষের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে ও সেবা নিশ্চিতে ৮৩টি ইউনিয়নে ৮৩টি, ৯টি উপজেলায় ৯টি এবং জেলায় ১টি সহ মোট ৯৩টি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এছাড়াও সকল উপজেলায় জরুরি ওষুধ, স্যালাইন, সাপে কাটা রোগীদের অ্যান্টিভেনাম, গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতসহ যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এসময় ডেপুটি সিভিল সার্জন ডা. রিয়াজুল ইসলাম রেজা, পরিসংখ্যানবীদ হুমায়ুন কবির, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশীদ খান হাসান, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, সহ-সাধারণ সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম আলমগীর কবির, চ্যানেল ওয়ান নিউজের জেলা প্রতিনিধি ও প্রেসক্লাবের সদস্য শুভ কুমার ঘোষ, দৈনিক ভোরের আকাশ ও দ্যা ডেইলি ট্রাইবুনাল পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ মাসুদ রানাসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

বন্যার স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় সিরাজগঞ্জে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x