সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনে কাটা পড়ে রুবেল মোল্লা (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।
আজ রোববার (১২ জুলাই) সকালে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে ৮ টার দিকে উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলগেট ছেড়ে এসে বর্ধণগাছা এলাকায় পৌছালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুবেল মোল্লা উপজেলার বর্দ্ধনগাছা গ্রামের শামসুল মোল্লার ছেলে।
মোহনপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সানেয়ার হোসেন (ছানা) বলেন, সকালে রেললাইন দিয়ে হাঁটার সময় রুবেল মোবাইল ফোনে আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের ফুটবল ম্যাচ দেখছিলেন। এ সময় তার কানে হেডফোন লাগানো থাকায় ট্রেনের হুইসেল শুনতে পাননি। একপর্যায়ে দ্রুতগতিতে চলা বনলতা ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক তদন্ত রূপকর জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
আপনার মতামত লিখুন