সিরাজগঞ্জের শাহজাদপুরে ২৫ টি উন্নয়ন বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয় পরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
শাহজাদপুর উপজেলা পরিষদ চত্বরে প্রায় ১ ঘন্টা ব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, শাহজাদপুর উন্নয়ন পরিকল্পনা কমিটির আহবায়ক এ্যাডভোকেট আনোয়ার হোসেন, সদস্য সচিব ভিপি কে এম এ ওয়ারেছ রুবেল, আলামিন হোসেন, শাহজাদপুর বণিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ,অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন, সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজী শওকত হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে রেল লাইন স্থাপন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস, মুক্ত মঞ্চ, পাবলিক লাইব্রেরী , ষ্টেডিয়াম, শিশুপার্ক ও মাদকের ভয়ালথাবা নির্মূল সহ ২৫ টি গুরুত্বপুর্ন দাবি তুলে ধরেন ।
মানববন্ধন শেষে তারা শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার ও শাহজাদপুর পৌর প্রসাশক সাবরিনা শারমিনের হাতে ২৫ দফা দাবির স্মারকলিপি তুলে দেন ।
এ সময় শাহজাূপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা সারমিন বলেন, শাহজাদপুর একটি ঐতিহ্যবাহী উপজেলা। আমি সকল ভালো কাজের সাথে আছি এবং থাকব। পর্যায়ক্রমে যাতে এ সকল যৌক্তিক দাবী গুলি সরকার বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করেন সে জন্য দাবীগুলি অচিরেই সংশ্লিষ্ট উর্ধ্বতন কতৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হবো।
আপনার মতামত লিখুন