জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র মুখ্য সংগঠন (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিগত নির্বাচনে বিএনপি ইশতেহারে ঘোষনা দিয়েছিলো নতুন কর্মসংস্তান সৃষ্টি করবে। কিন্তু কোন কর্মসংস্থান সৃষ্টি হয়নি। যদি কর্মসংস্থানের ব্যাবস্থা না হয়, তবে বেকারদের দ্বারা আরেকটি গণঅভ্যুত্থান হবে।
তিনি আরও বলেন, ঐতিহ্যবাহি পশ্চিমবঙ্গে বিবেক বিসর্জন দেওয়া মুখ্যমন্ত্রী বলছেন তারা ১০ হাজার পুশইন করেছে, আরও পুশইন হবে। আমাদের সিমান্তে আর একটা পুশইন, হত্যা আমরা দেখতে চাই না।
আদালতের রায়ে তত্বাবধায়ক সরকার ও গণভোট ফিরিয়ে নিয়ে আসায় সরকারকে ধন্যবাদ জানিয়ে সারজিস আলম আরও বলেন, গণভোট, তত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনলেন, কিন্তু যে গণভোটের মধ্যে দিয়ে ক্ষমতায় আসলেন সেটি বাস্তবায়ন না করা মোনাফেকি।
একই সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র যুগ্ন আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যারা বলতো শেখ হাসিনা পালায় না, তারা গাট্টি-বস্তাসহ পুরো দল পালিয়ে গেছে। যেখানে তাদের হেডকোয়ার্টার ঐ ভারতে চলে গেছে। ঐ ভারতের গর্তে বসে থেকে বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে হুমকি দেয়। আমরা বলতে চাই, শেখ হাসিনা আপনার জন্য ফাঁসির মঞ্চ অপেক্ষা করছে, আপনি বাংলাদেশে আসেন আমরা আপনাকে লালগালিচা সম্বর্ধনা দিয়ে ফাঁসির মঞ্চে পৌছে দিতে চাই।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে উল্লাপাড়া উপজেলা এনসিপি আয়োজিত সমাবেশে আরও বক্তব্য রাখেন এনসিপি যুগ্ন সদস্য সচিব সাইফ মোস্তাফিজ ও মাহিন সরকাসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এর আগে দেশ গড়তে জুলাই জাগরণ, প্রতিপাদ্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উদ্যোগে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়। পদযাত্রাটি শহরের বিজ্ঞান মোড় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌর মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। পদযাত্রায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)'র উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ন সদস্য সচিব সাইফ মুস্তাফিজ ও মাহিন সরকার অংশগ্রহণ করেন।
আপনার মতামত লিখুন