সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

রায়গঞ্জে বজ্রপাতে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

ছবি: সংগৃহীত।

সিরাজগঞ্জের রায়গঞ্জে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদ হোসেন (১১) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রিয়াদ হোসেন বৈকুণ্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। এবং সে বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানায়, রিয়াদ আজ সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরছিল। এমন সময় বৃষ্টি শুরু হয়। এবং বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই রিয়াদের তার মৃত্যু হয়। পরে স্বজনরা রিয়াদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

বৈকুণ্ঠপুর ওয়ার্ডের ইউপি সদস্য শিপন আলী শেখ বলেন, আজ সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রিয়াদের মৃত্যু হয়। ঘটনাস্থলেই সে মারা যায়। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে পরিবারের সদস্যদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করি। রিয়াদের আকস্মিক মৃত্যুতে পরিবারে শোকের মাতম নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া বিরাজ করছে। 

প্রতিবেশীরা জানান, রিয়াদ শান্ত, ভদ্র ও মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে সবাই মর্মাহত।

এবিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, সকালে বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। এ বিষয়টির খোঁজখবর নেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

রায়গঞ্জে বজ্রপাতে প্রাণ গেল পঞ্চম শ্রেণির শিক্ষার্থীর

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x