সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

কামারখন্দে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে এ সহায়তা দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ২০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

পাশাপাশি ৬৫০ জন কৃষকের মধ্যে কলমি শাক, লাউ, চালকুমড়া ও বেগুনসহ সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ এবং ৩০ কেজি করে সার বিতরণ করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত।

বিষয় : সিরাজগঞ্জ কামারখন্দ

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

কামারখন্দে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১ হাজার ৬৭০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করতে এ সহায়তা দেওয়া হয়।

বুধবার (৮ জুলাই) দুপুরে কামারখন্দ উপজেলা পরিষদের মিনি অডিটোরিয়ামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কর্মসূচির আওতায় ১ হাজার কৃষককে ৫ কেজি করে উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এছাড়া ২০ জন কৃষককে হাইব্রিড মরিচের বীজ, সার ও বালাইনাশক বিতরণ করা হয়।

পাশাপাশি ৬৫০ জন কৃষকের মধ্যে কলমি শাক, লাউ, চালকুমড়া ও বেগুনসহ সাত ধরনের গ্রীষ্মকালীন সবজির বীজ এবং ৩০ কেজি করে সার বিতরণ করা হয়।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরিদ হোসাইন।

 এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনোয়ার সাদাত।

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x