সিরাজগঞ্জ    মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

ছবি: দৈনিক সিরাজগঞ্জ বার্তা

সিরাজগঞ্জের সলঙ্গায় ‘সম্প্রীতির ঐক্যতানে, গাহি সাম্যের গান’ প্রতিপাদ্যকে সামনে রেখে সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে একটি বর্ণাঢ্য র‌্যালিও বের করা হয়।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সলঙ্গা থানা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাফিজুর রহমান, রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম খান এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী।

এ সময় উপস্থিত ছিলেন সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, সলঙ্গা থানা জামায়াতের আমির রাশেদুল ইসলাম শহীদসহ বিভিন্ন ধর্ম, শ্রেণি ও পেশার প্রতিনিধিরা।

সমাবেশে বক্তারা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির চর্চা একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সমাবেশ শেষে ‘সর্বধর্মীয় সম্প্রীতি’ ব্যানারে সলঙ্গাকে উপজেলা ঘোষণার দাবিতে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সলঙ্গা থানা মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় থানার সামনে এসে শেষ হয়।

আপনার মতামত লিখুন

দৈনিক সিরাজগঞ্জ বার্তা

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

সলঙ্গায় সর্বধর্মীয় সম্প্রীতি সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

প্রধান সম্পাদকঃ সাইদুর রহমান বাচ্চু
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ আব্দুল হামিদ খান হীরা
নির্বাহী সম্পাদকঃ নাফিউ খান (আবির)

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা

0:00 0:00
1.0x